মো. ইউসুফ আলী, দিনাজপুর :
মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দিনাজপুর জেলা শাখা ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করে।
১৬ ডিসেম্বর (সোমবার) সকাল ১০ টায় জেলা বিএনপির দলীয় কার্যালয় হতে জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির নেতৃত্বে বিজয় দিবসের বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এর পর বীরমুক্তিযোদ্ধা স্মৃতিস্থম্ভে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। উক্ত কর্মসূচিতে অংশনেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি মাহাবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দীন মন্ডল বকুল, জেলা যুবদল এর সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, সাধারণ সম্পাদক একেএম মাসুদুল ইসলাম মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেল, জেলা ছাত্র দলের সভাপতি রেজাউর রহমান রেজা, জেলা মহিলা দলের সভানেত্রী জিনাত আরা, সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি, জেলা কৃষক দলের আহŸায়ক নুরুজ্জামান সরকার, সদস্য সচিব মজিবর রহমান মজিব, জেলা তাঁতী দলের সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক হাসু খানম, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাকিম সরকার, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, জেলা জাসাস এর আহŸায়ক আখতারুজ্জামান আখতার,সদস্য সচিব হুমায়ুন কবির, জেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব মোঃ জবাইদুর রহমান প্রমুখ। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমন্ত্রণ/এসিজি


































