দিনাজপুর সংবাদদাতা :
ডেমোক্রেসিওয়াচ এর জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা- ফেসিং প্রকল্প এর উদ্যোগে নাগরিক প্ল্যাটফর্ম, দিনাজপুরের সদস্যদের জন্য দুই দিনব্যাপী অধিকার ও প্রাপ্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৮ ও ৯ ডিসেম্বর এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় দিনাজপুর শহরের পল্লীশ্রী মিলনায়তনে। ফেসিং প্রকল্পের বিভাগীয় ক্যাপাসিটি বিল্ডিং কো অর্ডিনেটর আব্দুস সেলিম, দিনাজপুর জেলা কো-অর্ডিনেটর শহিদুর রহমান, সিনিয়র প্রোগ্রাম অফিসার ফারুমা খাতুন দুদিনের প্রশিক্ষণ কর্মশালায় ফ্যাসিলিতে তোর হিসেবে উপস্থিত ছিলেন এবং প্রশিক্ষণ প্রদান করেন। জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ জেন্ডার সমতা ও বৈষম্য নিরসন বাল্যবিবাহ প্রতিরোধ নারী নির্যাতন প্রতিরোধ নাগরিকের অধিকার ও সচেতনতা, প্ল্যাটফর্মের ভূমিকা, সুনাগরিকের গুণাবলী, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন, এডভোকেসি ও নাগরিক উদ্যোগ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয় এবং ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
দুদিনের প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের মধ্য হতে আলোচনা, অভিমত, মতামত ব্যক্ত করেন দিনাজপুর জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক আজহারুল আজাদ জুয়েল, যুগ্ম আহবায়ক শিউলি হাঁসদা, দিনাজপুর সদরের লায়লা চৌধুরী, মোফাচ্ছিলুল মাজেদ, মকিদ হায়দার, নওশাদ হোসেন, রহিমা পারভীন, সানজিদা আক্তার, জনি, আফরিন মৌ, শাহনাজ পারভিন লাকি, মামুনুর রহমান জুয়েল, বিরামপুরের সুসনা টোপ্প, শম্পা রানী কুন্ডু, কাহারোলের আব্দুল মান্নান, জালাল উদ্দিন আহমেদ, পার্বতীপুর এর ইয়াদ আলী, মানিক কুমার, শুভ বাঁশফোর প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে নাগরিক প্ল্যাটফর্ম সদস্যদের দুদিন ব্যাপী জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ডিসেম্বর ১০, ২০২৫


































