জিন্নাত হোসেন, দিনাজপুর :
উন্নত চিকিৎসা সেবা ও মানসম্মত স্বাস্থ্য পরীক্ষার প্রতিশ্রæতি নিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নকশী ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) উন্নত চিকিৎসা সেবা ও মানসম্মত স্বাস্থ্য পরীক্ষার প্রতিশ্রæতি নিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নকশী ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেন নাজিবা ইসলাম নকশী। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নকশী ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক নজরুল ইসলাম নজু ও নাজমুল ইসলাম নয়ন জানান, নকশী ডায়াগনস্টিক সেন্টারে সেবার মনমানষিকতা নিয়ে রোগীদের স্বাস্থ্য সেবা দেয়া হবে। দক্ষ ও অভিজ্ঞ টেকনলজিষ্ট দ্বারা ডায়াগনস্টিক সেন্টারটি পরিচালিত হবে। এছাড়াও সর্বাধুনিক মেশিন, ল্যাব ও যন্ত্রপাতির সুবিধা থাকবে এই ডায়াগনস্টিক সেন্টারে।
আমন্ত্রণ/এসিজি


































