মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন ও উদ্যোক্তাদের সমন্বয়ে আজ শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে স্থানীয় লোক ভবন চত্বরে দুইদিন ব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোর্শেদ আলী খান। সম্মানিত অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো. নাজমুল হাসান।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে কেয়ার অফিসার রেজভীন শারমিনাজ ইসলাম রুমানা। দুইদিন ব্যাপী এ মেলায় নারী উদ্যোক্তাদের তেইশটি স্টল স্থান পেয়েছে। উদ্যোক্তা মেলা উদ্বোধনের পূর্বে প্রধান অতিথি, অনুষ্ঠানের সভাপতিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে দুইদিন ব্যাপী উদ্যোক্তা মেলাও পিঠা উৎসবের উদ্বোধন
নভেম্বর ২১, ২০২৫


































