আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট সরকারি ডিগ্রী কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৫ মে) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।চলতি বছর এই কলেজ থেকে ৫১২জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে। বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের অনাগত জীবনের সফলতা কামনা করে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. ছোলায়মান হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মান্নান এবং ধুনট মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হায়দার আলী হিন্দল। প্রভাষক আব্দুল আজিজের সভাপতিত্বে এবং প্রভাষক জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রভাষক তারিকুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন প্রভাষক আবুল ফজল, এস.এম. কামরুজ্জামান, এস.এম. মামুনার রশিদ, হাফিজার রহমান, কামরুজ্জামান, কুদরত কামেনী এবং শিক্ষার্থী সাফিউল আলম পিয়াস, আপেল মাহমুদ, আলেয়া খাতুন, নিহাদ, জোবায়ের রহমান ও তাওহিদ। বিদায়ী অনুষ্ঠানের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে তাদের প্রতিভা তুলে ধরেন।
আমন্ত্রণ/এসিজি
ধুনট সরকারি ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
মে ২৫, ২০২৫


































