কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুর ইনষ্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ বলেছেন বাঙালীর ঐতিহ্য ও সংস্কৃতির উৎসবগুলোর মধ্যে প্রধান উৎসব হলো বর্ষবরণ উৎসব। বিভিন্ন জাতীয় দিবসের পাশাপাশি দিনাজপুর ইনষ্টিটিউট বিভিন্ন সামাজিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে আসছে। আমাদের বিশ^াস সকলের সহযোগিতা পেলে অবিলম্বে দিনাজপুর ইনষ্টিটিউটের ৭তলা ভবন নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে।
শনিবার রাতে বর্ষবরণ উৎসব-১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে দিনাজপুর ইনষ্টিটিউট প্রতিবছরের মতো এবারও সদস্যদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করে। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর ইনষ্টিটিউটের সাধারণ সম্পাদক সুনীল চক্রবর্তী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর ইনষ্টিটিউটের আজীবন সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. মোর্কারম হোসেন, নির্বাহী সদস্য রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, সহ-সভাপতি প্রকৌ: মহিউদ্দীন আলমগীর, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মোকাদ্দেস হাসেন বাবলু, শামসুজ্জামান চৌধুরী বাবু, কোষাধ্যক্ষ মোকসেদ আলী মঙ্গোলীয়া ও মো. নুরুজ্জামান (জামান)।
কবিতা আবৃত্তি করেন জোবায়ের আলী জুয়েল, সার্বিক তত্ত¡াবধানে ছিলেন দিনাজপুর ইনষ্টিটিউটের অভ্যন্তরীন হিসাব পরীক্ষক মো. আতিকুর রহমান নিউ, আবুল কালাম আজাদ, এ্যাড. নুরুল ইসলাম।
আমন্ত্রণ/এসিজি
সকলের সহযোগিতায় দিনাজপুর ইনষ্টিটিউটের ৭তলা ভবন নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে -আব্দুস সামাদ
এপ্রিল ২৮, ২০২৫


































