কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে বুধবার (২১ জানুয়ারি) ইয়ুথ ফোরাম মেম্বার ফেসিলিটেটরদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৯ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রশিক্ষণ পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া প্রোগ্রামের সিনিয়র প্রোগ্রাম অফিসার উজ্জ্বল রেমা। সেশন পরিচালনায় সহযোগিতা করেন দিনাজপুর এরিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেটর অফিসের সিনিয়র ম্যানেজার সেবাস্তিয়ান পিউরিফিকেশন।
প্রশিক্ষণে লাইফ স্কিলস বেইজড এডুকেশন ও ইমপ্যাক্ট প্লাস প্রজেক্ট মডেল নিয়ে আলোচনা করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল ওয়াহেদ। তিনি শিশু অধিদকার, শিশু সুরক্ষা, শিশু বিকাশে সরাসরি সেবা গ্রহণের সুযোগসহ সাধারন নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য প্রদান করেন এবং অংশগ্রহণকারীদের নিজ নিজ এলাকায় সচেতনতামূলক প্রচারাভিযান চালিয়ে যাওয়ার আহবান জানান।
তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ১৮জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের ইয়ুথ ফোরাম মেম্বার ফেসিলিটেটরদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী
জানুয়ারি ২২, ২০২৬


































