দৈনিক আমন্ত্রণ, দিনাজপুর প্রতিবেদক :
“কমিউনিটি আমন্ত্রণ-এইডস হবে নিয়ন্ত্রণ”- এই শ্লোগানকে সামনে রেখে সোমবার (২৯ এপ্রিল) ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের মরহুম ডা. আব্দুল জব্বার অডিটোরিয়ামে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং এইডস/এসটিডি প্রোগ্রাম (এএসপি) ডিজিএইচএস মহাখালী ঢাকার সহযোগিতায় ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এইচআইভি-এইডস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ এ.এইচ.এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এইডস-এসটিডি প্রোগাম (এএসপি) স্বাস্থ্য অধিপ্তর, মহাখালী, ঢাকা’র ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. ফাইজা মুকাররামা। সম্মানীত রিসোর্স হিসেবে বিষয়ভিত্তিক আলোচনা করেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল দিনাজপুরের তত্ত¡াবধায়ক ডা. মো. ফজলুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মুহা. শরিফ, কো-অর্ডিনেটর ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও ডা. পারভেজ সোহেল রানা, সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. ওহেদুল হক ও দিনাজপুর জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার মামুন সরকার। প্রজেক্টরের মার্ধ্যমে এইচআইভি-এইডস রোগের উপর উপস্থাপনা করেন স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা হতে আগত প্রোগ্রাম ম্যানেজার মো. আলাউদ্দিন চৌধুরী। মুক্ত আলোচন করেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য-শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, ইমাম মো. তমিজ উদ্দিন আহমেদ, মো. জাহাঙ্গীর আলম, মো. আরাফাত, মো. আলাউদ্দিন ও সাংবাদিক কাশী কুমার দাস ঝন্টু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিভিল সার্জন অফিসের ডিএসএমও ডা. আব্দুল্লাহ-আল-মাহমুদ।
সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন ডিএসএমও ডা. মাহমুদ ও সিভিল সার্জন কার্যালয়ের পিও আব্দুর রাজ্জাক। বক্তারা বলেন, দিনাজপুর একটি সীমান্ত ঘেঁসা জেলা হওয়ার কারণে আমরা এইচআইভি-এইডস এর ঝুঁকির মধ্যে রয়েছি। এছাড়া যৌন কর্মী, সমকামী, পুরুষ যৌনকর্মী, হিজড়া জনগোষ্ঠী ও সুঁচ দ্বারা নেশায় আসক্তদের কারণে এবং অনিরাপদ যৌন মিলনের জন্যেও আমরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে বসবাস করছি। শুধু দিনাজপুর জেলায় ১৯৮৯ সাল হতে ২০২৩ সাল পর্যন্ত ৫৭ জনের শরীরে এইচআইভি পজেটিভ পাওয়া গেছে। এছড়া আমাদের দেশে রহিঙ্গা জনগোষ্ঠী আসার ফলে এইচআইভি-এইডস রোগের বিস্তার ঘটছে। সরকার এ রোগের সকল সেবা বিনামূল্যে প্রদান করে যাচ্ছেন। দিনাজপুর জেনারেল হাসপাতালে একটি এইচআইভি-এইডস রোগ নির্ণয় ও পরীক্ষা-নিরীক্ষার জন্য “এইচআইভি-এইডস কর্ণার” এর মাধ্যমে সেবা প্রদান করে আসছে।
দিনাজপুরে এইচআইভি-এইডস বিষয়ক কর্মশালা
মে ১, ২০২৪


































