মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
দীর্ঘ ১৭ বছর ধরে নিদিষ্ট সিন্ডিকেট কর্তৃক পরিচালনা কমিটি এবং লাইব্রেরী বই ও আভ্যন্তীরণ হিসাব অডিটসহ নানা অনিয়মে জর্জরিত দিনাজপুরের প্রাচীন ও প্রসিদ্ধ হেমায়েত আলী পাবলিক লাইব্রেরি রক্ষার দাবীতে মানববন্ধন করেছেন দিনাজপুরের সচেতন নাগরিক সমাজ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১২ টায় শহরের মুন্সিপাড়া হেমায়েত আলী পাবলিক লাইব্রেরি সম্মুখ সড়কে প্রায় দুই শতাধিক নারী পুরুষ শহরের প্রাচীন এই লাইব্রেরি রক্ষায় নির্বাচনী স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষ্যে ঘন্টাব্যাপী ব্যানার, ফেষ্টুন নিয়ে মাববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, হেমায়েত আলী পাবলিক লাইব্রেরি নতুন সদস্য পদ গ্রহনের সুযোগ পদের সুযোগ নিশ্চিত করে সদস্য সংগ্রহ স্বচ্ছ ও উন্মুক্ত প্রক্রিয়া চালু করতে হবে এবং কার্যনিবাহী কমিটিতে ফ্যাসিস্টদের সদস্য পদ বাতিল করার আহবান জানান।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সুশিল সমাজের সদস্য জাহাঙ্গীর আলম, মো. মিজানুর রহমান জুয়েল, রাফিউস সেলিম, পাঠক সদস্য খন্দকার জাকির আলী, মো. তৌহিদ ইসলাম, মশিউর রহমান ইকবাল, শেখ শাফিনুল ইসলাম প্রমুখ।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরের প্রাচীনতম হেমায়েত আলী পাবলিক লাইব্রেরি রক্ষার দাবীতে মানববন্ধন
সেপ্টেম্বর ১১, ২০২৬
































