গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা :
নাটোরের বড়াইগ্রামে ট্রাকের চাপায় মাইক্রোবাসের চালকসহ একই পরিবারের আট সদস্য নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার আড়াইমারি তরমুজ পাম্প এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদাহ গ্রামের বাসিন্দা। তারা অসুস্থ এক আত্মীয়কে দেখতে সিরাজগঞ্জ যাচ্ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন: আয়োয়ারা বেগম (৭৫), আঞ্জুমানয়ারা বেগম (৭৪), জাহিদুল ইসলাম (৬৫), সেলিনা বেগম (৫৫), ইতি খাতুন (৪৫), আমেনা বেগম (৫০), সীমা খাতুন (৩৫), ও চালক সাহাব হোসেন রুবেল (৩৫)। রুবেলের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিমেন্টবোঝাই ট্রাকের নিচে পড়ে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।
সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, নিহতরা সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার নান্দীরামধু গ্রামে অসুস্থ আত্মীয় শাফিয়া বেগমকে দেখতে যাচ্ছিলেন। পথেই ঘটে যায় দুর্ঘটনা।
বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, নিহতদের মরদেহ হস্তান্তর ও আইনগত প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়।
আমন্ত্রণ/পিজিএস
<div style='text-align: center;'> <h2 style='color: #ff0000; font-size: 16px; margin: 0;'>হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা</h2> <h1 style='color: black; margin: 0;'>ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৮ জন নিহত</h1>
জুলাই ২৩, ২০২৫
































