আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রæপ এর ২০২৪-২০২৬ মেয়াদের নবনির্বাচিত কার্যকরী কমিটি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রæয়ারি) নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. আশফাক আহম্মেদ। তাকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনের সদস্য এ্যাড. ইকবাল রায়হান সোহেল, এ্যাড. সুভাষ চন্দ্র রায়। শপথ পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নব-নির্বাচিত সভাপতি ভবানী শংকর আগরওয়ালা। সিনিয়র সহ-সভাপতি মো. তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি মো. শামিম আজাদ, সাধারণ সম্পাদক মো. শাহেদ রিয়াজ চৌধুরী (পিম), যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার বেলাল হোসেন, দপ্তর সম্পাদক মো. জিল্লুর রহমান, যুগ্ম দপ্তর সম্পাদক মো. আরিফুল আলম (তুষার), সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা, কোষাধ্যক্ষ শ্রী সুবল ঘোষ, সড়ক সম্পাদক মো. হাফিজ উদ্দীন, সহ-সড়ক সম্পাদক এএফএম আশিকুর রহমান চৌধুরী, আভ্যন্তরীণ হিসাব নিরীক্ষক মো. আহসান উল্লাহ মুন্না, যুগ্ম আভ্যন্তরীন হিসাব নিরীক্ষক মো. আরাফাত হোসেন নাহিদ, কার্যনির্বাহী সদস্য এম,এ খালেক, আহম্মদ শাহ, অভিনয় কুমার দত্ত, মো. গোলাম আজম (কাজল), মো. আবুল কালাম আজাদ ও শাহ মাসুদ কবির বাবু। অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. আরাফাত হোসেন। সভাপতি ভবানী শংকর আগারওয়ালা তার বক্তব্যে বলেন ভোটাররা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এটা আমাদের গুরু দায়িত্ব। সমিতিকে গতিশীল করতে আপনাদের সহযোগিতা কামনা করছি।
জেলা সড়ক পরিবহন মালিক গ্রæপের নবনির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত
মার্চ ২, ২০২৪
































