মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সাবেক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী প্রয়াত নেত্রী খুরশীদ জাহান হক এমপি-এর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ১৪ জুন-২০২৬ রবিবার বাদ যোহর জিয়া হার্ট ফাউন্ডেশনের ওয়াক্তিয়া মসজিদে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন ও জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান সমূহ জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল ও মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস এর আয়োজনে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সাবেক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী প্রয়াত নেত্রী খুরশীদ জাহান হক এমপি-এর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জিয়া হার্ট ফাউন্ডেশনের ওয়াক্তিয়া মসজিদে বাদ যোহর বিশেষ দেয়া মাহফিলে উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এ কে এম আজাদ, যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, নির্বাহী সদস্য মো. আবেদুর রহমান বিরাজ, ডা. গোলাম গাউস মন্টু, আজীবন সদস্য গোলাম রসুল রকেট, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের যুগ্ম সম্পাদক মো. রাহবার কবির পিয়াল, ২৫০ শয্যা বিশিস্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. নুর আলম, জিয়া হার্ট ফাউন্ডেশনের হেলথ ও এডুকেশন পরিচালক ডা. গোলাম মোস্তফা, ম্যানেজার এ এস এম আক্তার শামীম, পাবলিকেশন অ্যাসাইনমেন্ট এন্ড প্রোগ্রাম অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টুসহ প্রতিষ্ঠানের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী প্রয়াত নেত্রী খুরশীদ জাহান হক এমপির মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
জুন ১৪, ২০২৬


































