আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুর বড় ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে যোগ দিতে আগামী ২৫ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান এর আগমনকে সফল করতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ২টায় ফুলবাড়ী বাসস্ট্যান্ড জামে মসজিদ থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এসময় নেতা কর্মীরা জামায়াত আমিরের আগমনে স্বাগত জানিয়ে দলীয় ও ইসলামী বিভিন্ন ¯েøাগান দেওয়া হয়।
শোভাযাত্রায় অংশগ্রহন করেন, জেলা জামায়াতের ইউনিট সদস্য ও ফুলবাড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মনজুরুল কাদের বাবু, পার্বতীপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াত মনোনীত দিনাজপুর-৫ আসনের সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মো. আনোয়ার হোসেন, ফুলবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মিজানুর রহমান, পৌর জামায়াতের আমীর মাওলানা জয়নাল আবেদীনসহ উপজেলা, পৌর ও ৭টি ইউনিয়নের কর্মপরিষদ এতে শতঃস্ফুর্ত অংশ গ্রহণ করেন।
আমন্ত্রণ/এসিজি
জামায়াতে ইসলামীর আমীরের আগমন উপলক্ষে ফুলবাড়ীতে মোটরসাইকেল শোভাযাত্রা
জানুয়ারি ২১, ২০২৫
































