গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ বাজার মনিটারিংয়ের অংশ হিসেবে গোলাপবাগ মাছ বাজার থেকে জাটকা ইলিশ মাছ আটক করা হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা গত শনিবার (১৬ নভেম্বর) বিকেলে বাজার মনিটারিং আসেন। এসময় গোলাপবাগ হাটের মাছ বাজারে বিক্রির সময় জাটকা ইলিশ মাছ আটক করে১৮ কেজি । এ সময় মাছ বিক্রেতা কৌশলে মাছ ফেলে পালিয়ে যায়। পরে আটককৃত জাটকা স্থানীয় গরীব, দুুস্থদের মাঝে বিতরণ করা হয়। মনিটারিং টিমের সময় সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জের গোলাপবাগ হাটের মাছ বাজার থেকে ১৮ জাটকা ইলিশ আটক
নভেম্বর ১৯, ২০২৪
































