মোরশেদ-উল-আলম, চিরিরবন্দর (দিনাজপুর) :
দিনাজপুরের চিরিরবন্দরে তারুণ্যের উৎসব বিতর্ক, কুইজ, অভিনয়, নৃত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১১ টায় বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলা বহুমূখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে) এর বাস্তবায়নে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় উপজেলা সমৃদ্ধি কর্মসূচির আওতায় “ জুলাই ২০২৪ এর ¯^প্ন বাস্তবায়নে তরুণ্যের ভ‚মিকা” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন প্রধান শিক্ষক মোরশেদ উল আলম।
মহিলা বহুমূখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে) এর সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমš^য়কারি মোঃ নবরুল ইসলামের সভাপতিত্বে এসময় সহকারি প্রধান শিক্ষক তৈয়বা বেগম, সহকারি শিক্ষক মোকছেদ আলী, আজিজুল হক শাহ, আনোয়ার হোসেন, আরিফুজ্জামান, তুষার কন্যা রায়, এমবিএসকের সহকারি সমš^য়কারি মনজুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দল বিজয়ী হয়।
আমন্ত্রণ/এসিজি
চিরিরবন্দরে তারুণ্যের উৎসব বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আগস্ট ২১, ২০২৫
































