মোছা. আছমা আক্তার আখি, পঞ্চগড় :
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ মাঠে প্রতিবছরের ন্যায় এ বছরেও মাসব্যাপী ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলার উদ্বোধন অনুষ্ঠান আজ।
আটোয়ারী উপজেলার প্রয়াত রাজনীতিবিদ ও সাবেক আইন মন্ত্রী মির্জা গোলাম হাফিজ ১৯৯৩ সালে আলোয়াখোয়া রাশ মেলা প্রতিষ্ঠা করেন। ওই সময় থেকে এই রাস মেলা এখন পর্যন্ত চলমান রয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ সাবেত আলী।
মেলা উদযাপন কমিটি সম্পাদক নজরুল ইসলাম দুলাল, এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক এ.জেড.এম বজলুর রহমান জাহেদ, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হিল বাকি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ আজাদ প্রমুখ।এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, রাজনৈতিক দলের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে পূজা মণ্ডপে গিয়ে রাশ ঘুড়িয়ে রাশ পূজা উদ্বোধন করেন প্রধান অতিথি, এবং সবশেষে শুরু হয় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান। মেলায় এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করেন হাজার হাজার নারী পুরুষ। মেলাটি সিসি ক্যামেরা আওতায় রাখা হয়েছে এবং প্রশাসনের কড়া নজরদারি ও রয়েছে।
আমন্ত্রণ/এসিজি
পঞ্চগড় আটোয়ারিতে শুরু হয়েছে মাসব্যাপী ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলার,
নভেম্বর ১৬, ২০২৪
































