চট্টগ্রাম প্রতিবেদক :
চট্টগ্রামের বায়েজিদে টেক্সটাইল এলাকার একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। শুক্রবার বিকেলে আগুনের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, কারখানাটি বিদেশি মালিকানাধীন বলে শুনেছি। আমরা খোঁজ নিচ্ছি।


































