গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫ কেজি গাঁজা ও একটি মোটরসােইকেল সহ করুনা রায় (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার নাওভাঙ্গা ইউনিয়নের করুসা ফেরুসা গ্রামের মৃত চন্দ্রকান্ত রায়ের ছেলে। বৃহস্পতিবার আদালতের মাধমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দুপুর আড়াইটার দিকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাহসিনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের উপর অভিযানে বগুড়াগামী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের সিট কাভারের নিচে ও ট্যাংকির ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ১৫০ সি.সি. টিভিএস এ্যাপাচি মোটরসাইকেল জব্দ এবং আরোহী করুনাকে গ্রেপ্তার করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে ৫ কেজি গাঁজা ও মোটর সাইকেল সহ মাদক কারবারি গ্রেপ্তার
সেপ্টেম্বর ১৯, ২০২৫
































