গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি’র রংপুর বিভাগীয় কমিটির সহ সাংগঠানিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়ক ডা. জাহাঙ্গীর আলম ডাবলু, ফায়ার সার্ভিসের ইনচার্জ মাসুদ রানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সামাদ, জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি প্রভাষক দীপক কুমার কর, উপজেলা পূজা উদযাপন কমিটির সহ সভাপতি জয় কুমার রায়, সাধারণ সম্পাদক রিমন তালুকদার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আশীষ দাশ রন্টু প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ১৭ ইউনিয়ন ও পৗর সভার সকল পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ বছর উপজেলায় ১৩৩ টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সেপ্টেম্বর ১৯, ২০২৫


































