গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) :
পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই মূলমন্ত্রকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাইওয়ে পুলিশের কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার আয়োজনে থানা চত্বরে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং সভায় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং গোবিন্দগঞ্জ শাখার সভাপতি রাহেনুল ইসলাম জুয়েল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন পাতা, পরিবহন মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক শওকত জামান, জামায়াত নেতা আফতাব হোসেন, পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহীন মিয়া প্রমুখ।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সড়ক নেটওয়ার্ক স্থাপনসহ সাসেক করিডর, এশিয়ান হাইওয়ে, বিমসটেক করিডর ও সার্ক হাইওয়ের সঙ্গে সংযুক্তির জন্য ঢাকা-রংপুর মহাসড়ক গুরুত্বপূর্ণ এবং এটি একটি জাতীয় মহাসড়ক। এজন্য সকলকে আন্তরিক সহযোগিতা করতে করতে হবে। মহাসড়ক যানজট মুক্ত করতে এই সড়কের কোমরপুর, ফাঁসিতলা সহ যে সকল স্থানে ওভারব্রীজ রয়েছে এসব স্থানে যেন কোন ভাবেই রিকশাসহ অযথা কোন যানবাহনের ষ্ট্যান্ড গড়ে না ওঠে সে দিকে নজর দিতে হবে।
অনুষ্ঠানে পরিবহন সেক্টরের শ্রমিক, মালিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে হাইওয়ে পুলিশের কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
নভেম্বর ২৯, ২০২৪


































