গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুল মাঠে অবৈধ ভাবে বসানো কোরবানি পশুর দুটি হাট যৌথ বাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
হাট দুটি হলো উপজেলার শাখাহার ইউনিয়নের রাজাবিরাট ও কাঁটাবাড়ী ইউনিয়নের বোগদহ হাট। স্থানীয় ভাবে রাজাবিরাট উচ্চ বিদ্যালয় মাঠে ও মাহমুদবাগ উচ্চ বিদ্যালয় মাঠে হাট বসিয়ে অবৈধ ভাবে টোল আদায় করা হচ্ছিল।
আজ শনিবার (৩১ মে) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা ও গাইবান্ধার সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার আসিফ বিশ^াসের নেতৃত্বে যৌথবাহিনী অবৈধভাবে বসানো হাট দুটিতে অভিযান পরিচালনা করে সেখানে পশু বিত্রিæ বন্ধ করে দেয় এবং খেলাধূলার জন্য মাঠ দুটি খুলে দেয়।
এব্যাপারে উপজেলা নিবাহী অফিসার নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, এই হাটবাজার নীতিমালা বাইরে অবৈধ ভাবে বসানো ছিল। সেখানে জেলা প্রশাসকের কোন অনুমোতি ছিল না। যৌথবাহিনীর সহযোগিতায় সেই হাট উচ্ছেদ করেছি। নীতিমালা ভঙ্গ করে এধরণের হাট বসানো হলে অভিযান অব্যহত থাকবে। তিনি বলেন গোবিন্দগঞ্জ উপজেলায় ২১টি স্থায়ী রয়েছে। কোথাও কোন অস্থায়ী হাট নেই এবং অস্থায়ী হাটের কোন অনুমোতিও নেই। তিনি আরো বলেন তাদের ইহাজাদারকে চার্ট লাগানোর পরামর্শ দিয়েছি। যদি কোন হাটে চাট লাগানো না থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থ্া নেয়া হবে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে স্কুল মাঠে অবৈধভাবে বসানো কোরবানি পশুর দুটি হাট যৌথ বাহিনীর সহযোগিতায় বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
মে ৩১, ২০২৫


































