গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তুর্ভূক্তি শীর্ষক কর্মশালা আজ সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আরডিআর কোর কম্প্রিহেনসিভ প্রোগামের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার প্রতিনিধি উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান।
এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারী সার্জন ডা. শহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, আরডিআরএস এর টেকনিক্যাল অফিসার মো. হুমায়ুন কবির (স্বাস্থ্য) গাইবান্ধা সিডিএম বুলেট চন্দ্র মোহন্ত, সিএম পবন চন্ত্র সরকার সহ অন্যরা।
কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন ইউনিয়ন ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভূক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
নভেম্বর ১৭, ২০২৫


































