গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে্ ইজিবাইকের ধাক্কায় আব্দুল হামিদ(৭০)নামে এক রিক্সাভ্যান যাত্রী নিহত হয়েছে।সে উপজেলার সাপমারা ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের সমসেত আলী ছেলে। গত শুক্রবার রাত ৮ টার দিকে গোবিন্দগঞ্জ -রাজাবিরাট সড়কের এপেক্স এগ্রো লিমিটেডের সামনে এ দুঘর্টনা ঘটে।
প্রতক্ষ্যদর্শী ও পুলিশ জানায়, একটি যাত্রীবাহী অটোভ্যানকে পিছন থেকে আসা একটি ইজিবাইক ধাক্কা দিলে,ভ্যানটি দুঘর্টনার কবলে পড়ে দুমড়ে মুচড়ে যায়,এবং এসময় রিক্সাভ্যানের যাত্রী আব্দুল হমিদ পাকা সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ দুঘর্টনায় আরও ২ যাত্রী আহত হয়।
ধাক্কা দেয়া অটোবাইক চালক মাজেদুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সে উপজেলার কৌচাকৃষ্ণপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। গোবিন্দগঞ্জ থানার বৈরাগীর হাট তদন্ত কেন্দ্রের এস আই ইসাহাক আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে সড়ক দুঘর্টনায় ১ব্যক্তি নিহত
আগস্ট ২, ২০২৫
































