মো. ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুর জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও দিনাজপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাইয়ুম দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ১১৬৭) এর পরিচালনা কমিটির সর্বসম্মতিক্রমে আহবায়ক নির্বাচিত হওয়ার আজ মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক (সাময়িক স্থগিতকৃত) বখতিয়ার আহমেদ কচি।
এসময় দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান বাদশা, জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমান মজিব, জেলা বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা জনিসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য বৃন্দ পৃথক পৃথকভাবে শুভেচ্ছা জানান।
আমন্ত্রণ/এসিজি


































