গোপাল মোহন্ত, গাইবান্ধা প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রুপালি খাতুন (১৬) নামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ শোলাগাড়ী গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে মরদেহটি উদ্ধার করে মৃত্যুরহস্য উদ্ঘাটনের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার (১২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে তারাবির নামাজের সময় উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ শোলাগাড়ী গ্রামের শহিদুল ইসলামের মেয়ে রুপালি খাতুন নিজ বাড়ির শয়ন ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়নায় দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে থাকতে দেখে স্বজনরা দ্রæত তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সংজ্ঞাহীন অবস্থায় রুপালীকে জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে থানায় গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক ইকবাল পাশার নেতৃত্বে এসআই তাহসিনুর রহমান তাহসিন, এসআই হারুন উর রশিদসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলে লাশের সুরতহাল রিপোর্ট করেন কিশোরীর মৃত্যু অস্বাভাবিক ও রহস্যজনক মনে হওয়ায় মৃত্যুরহস্য উদঘাটনের জন্য লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম কিশোরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে কিশোরীর রহস্যজনক মৃত্যু
মার্চ ১৩, ২০২৫
































