গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইনুল হক নামের এক যুবকের মৃতু্যৃ হয়েছে। নিহত আইনুল হক উপজেলার কোচাশহর ইউনিয়নের হরিপুর পাঠানপাড়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (৮ জুন) বিকেলে নিজ বাড়ীতে বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় আইনুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আইনুলকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তার মৃত্যুর বিষয়ে কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
জুন ১০, ২০২৫
































