গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে হত্যা কান্ডের বিচারের দাবীত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে প্রেস ক্লাব হল রুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ কালে নিহত বাবু মিয়ার ছেলে রাজু।
তিনি বলেন, তার বাবা বাবুমিয়া দীর্ঘদিন থেকে সততার সাথে গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুটানী বাজারে নৈশ প্রহরীর চাকুরী করে আসছিল।কিছুদিন পৃবে ঐ বাজারের ব্যবসায়ী রিমু মিয়ার দোকান থেকে ব্যাটারী চুরি হয়।চুরি হওয়ার ঘটনায় রিমু আমার বাবাকে সন্দেহ করে।গত ৪ জানুয়ারি রিমু সহ ৫ জন আমার বাবাকে বেদম মারপিট করে।মারপিটের এক পযার্যে আমার বাবা গুরুতর আহত হলে তাকে প্রথমে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিয়ে রিমুগং সটকে পড়ে।এরাই আবার অপপ্রচার চালায় আমার বাবা গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।
আমরা নিশ্চিত আমার বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এজন্য আমরা থানায় এজাহার দায়পর করলে ওসি(তদন্ত) আসামী পক্ষের সাথে যোগসাজশ করে এজাহার পরিবর্তন করে আত্মহত্যার মামলা নেয়।এতে পরিকল্পিত হত্যাকান্ডকে ধামাচাপা দিয়ে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে আমার বাবার হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জোর দাবী জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন নিহত বাবু মিয়ার ভাই সাহেদ মিয়া,মেয়ে বিউটি বেগম,বিলকিস বেগম,সেবেনা বেগম প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে বাবু হত্যা বিচারের দাবীতে সংবাদ সম্মেলন
জানুয়ারি ৭, ২০২৫
































