গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
ঈদ যাত্রায় এবারো যানজটের কবলে পড়তে পারেন ঢাকা থেকে উত্তরের ৮ জেলার ঘরে ফেরা মানুষ। গাইবান্ধার গোবিন্দগঞ্জ শহর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক প্রস্থকরন ও ফ্লাইওভার নির্মাণ কাজ চলমান থাকায় বড় ধরণের যানজটের আশংকা করছেন মহাসড়কে চলাচলকারী যানবাহনের চালক সহ স্থানীয়রা। তবে যানজট না হওয়ার আশংকা করছেন সংশ্লিষ্ট প্রশাসন।
ঢাকা-রংপুর মহাসড়ক ব্যবহার করে রংপুর, কুড়িগ্রাম, লালমনির হাট, নিলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ শহর ব্যবহার করে দূরপাল্লার বাস সহ সকল ধরণের যানবাহন চলাচল করে। যে কারণে প্রতিবছরই ঈদ সহ বিশেষ ছুটির দিন গুলিতে এই মহাসড়কের এই স্থান যানজটের কবলে পরে। যানজটের কবল থেকে রক্ষার জন্য গোবিন্দগঞ্জে নির্মিত হচ্ছে প্রায় এক কিলোমিটা দৈঘ্য ফ্লাইওভার। এক বছর আগে শুরু হওয়া ফ্লাইওভার নির্মাণ কাজ শেষ হয়েছে মাত্র ৬০ভাগ। বাকী কাজ এখনো সম্পন্ন শেষ হয়নি।
অন্যদিকে পান্থাপাড়া থেকে মহিলা কলেজ এলাকা প্রর্যন্ত প্রায় ৩ কি.মি. জুড়ে কাজ চলায় প্রতিদিন লেগেই থাকছে ছোট বড় যানজট। এ ছাড়া মহাসড়কের পান্থাপাড়া অংশে বালুর ডিবি করে রাখায় সড়ক অনেকটা সরু হয়ে গেছে। এজন্য আসছে ঈদে যখন ঢাকা থেকে মানুষ বাড়ী ফিরবে তখন বড় ধরনের যানজটের আশঙ্কা করছে বাস ট্রাকচালক সহ স্থানীয়রা।
গোবিন্দগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর সাজেদুল ইসলাম বলেন, জেলা এবং স্থানীয় প্রশাসন যানজট না হওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ইতোমধ্যে জেলা পুলিশের তত্ত¡াবধানে অতিরিক্ত পুলিশ যানজট নিরসনে কাজ শুরু করেছে।
গাইবান্ধা জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা গত শনিবার (১৪ মার্চ) যানজট নিরসনে গোবিন্দগঞ্জ শহর এলাকা পরিদর্শন করে স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, গোবিন্দগঞ্জ শহরে আগে থেকেই যানজট প্রবণ এলাকা। এবারো যেহেতু মহাসড়কের ফ্লাইওভারের কাজ অসম্পন্ন রয়েছে সেহেতু ঈদ যাত্রায় যানজটের আশংকা রয়েছে। তবে তা মোকাবেলার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে।
এক হাজার ১০০ কোটি টাকা ব্যায়ে মোকামতলা থেকে পলাশবাড়ী পর্যন্ত ৩০ দশিমক এক পাঁচ কিলোমিটার সড়কে গোবিন্দগঞ্জের ফ্লাইওভার ও সড়ক প্রসস্থকরণ কাজ চলমান রয়েছে। এখন পর্যন্ত এর অগ্রগতী হয়েছে মাত্র ৬০ ভাগ।
আমন্ত্রণ/এজি
গোবিন্দগঞ্জে ফ্লাইওভারের কাজ সম্পন্ন না হওয়ায় ঈদ যাত্রায় এবারো যানজটের আশঙ্কা
মার্চ ১৫, ২০২৬


































