গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের দূর্গাপুর কালিতলা ছাকাতুন্নেসা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক, দরবস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ইয়াসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অভিভাবক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মাহফুজা জান্নাত ও শচীনন্দ বর্মন, সহকারী শিক্ষকদের মধ্যে সবুজ কবির, রওশন আরা, শরিফুল ইসলাম, আব্দুল মোত্তালিব, রফিক সরকার লিটন, সবুজ মিয়া, আব্দুল ওয়াদুদ, আহসান হাবিব, আব্দুল আলিম, সৌরভ কুমার রায় ও মাহমুদুল হাসান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক ঐতিহ্যবাহী প্রাচীন এ শিক্ষা প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক সবধরনের উন্নয়নের ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য লোকজনের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। সেইসাথে বিদ্যালয় থেকে অকালে শিক্ষার্থী ঝরে পড়া রোধ, শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে মেলবন্ধন তৈরির উপর গুরুত্বারোপ করেন তিনি। বিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
গোবিন্দগঞ্জে দূর্গাপুর কালিতলা ছাকাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
অক্টোবর ৫, ২০২৬
































