গোপাল মোহন্ত, গাইবান্ধা প্রতিবেদক :
ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর নামাক স্থানে সড়কের ধারে দাঁড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকের পিছনে একটি চলন্ত কাভার্ড ভ্যান ধাক্কা দিলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কার্ভাড ভ্যানের চালক চাপা পড়ে আটকা পড়লে, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এস ও মাছুদ রানার নেতৃত্বে টিম লিডার আতিকুর রহমান আতিক, ফায়ার ফাইটার সৌরভসহ ও অন্যান্য সদস্যবৃন্দ ও হাইওয়ে পুলিশ সদস্যগণ জাকির হোসেন নামে এক কার্ভাড ভ্যানের চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে আহত ব্যক্তির সু চিকিৎসার জন্য হাসপাতালে খোঁজ খবর নেন। আহত জাকির ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সেলিম মিয়ার ছেলে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে দাঁড়ানো রড বোঝাই ট্রাকের সাথে চলন্ত কার্ভাড ভ্যানের সংঘর্ষ
এপ্রিল ২৭, ২০২৫
































