গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে তরুণ সংঘের আয়োজনে মরহুম আব্দুল লতিফ প্রধান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার শিবপুর ইউনিয়নের শ্রীমুখ বনফুল ইটভাটা মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও চারমিং ক্যাবল নেটওয়ার্কের স্বত্বাধিকারী সানোয়ার হোসেন দিপু এবং আমন্ত্রিত অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, বাংলাদেশ বিমান বাহিনীর (অবসরপ্রাপ্ত) ফ্লাইট ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম ও দুদক এর সাবেক কর্মকর্তা মোজাম্মেল হক।
গোবিন্দগঞ্জ জেপি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী এ.কে.এম রাহেনুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে চুড়ান্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির ১ নম্বর সদস্য মনোয়ার হোসেন রাজু, উপজেলা যুবদলের আহবায়ক তৌহিদুল ইসলাম জুয়েল, কোচাশহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হালিম, পৌর যুবদলের যুগ্ম আহŸায়ক মিনহাজুল তালুকদার রোমান।
শেষে খেলায় সান্তাহার একাদশ ঘোড়াঘাট একাদশকে ট্রাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দলের হাতে প্রাইজমানি ৩০ হাজার ও রানার্স আপ দলের হাতে ২০ হাজার টাকা তুলে দেন।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ডিসেম্বর ৪, ২০২৪


































