গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক, গোবিন্দগঞ্জ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মঞ্জিলা বেগম (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে কোচাশহর ইউনিয়নের ভাগকাজী সোনারপাড়া গ্রামের নুনু মিয়ার স্ত্রী। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
প্রতিবেশী ও পরিবারিক সূত্রে জানা গেছে পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এই ঘটনার জের ধরে মঞ্জিলা বেগম সকলের অজান্তে বৃহস্পতিবার দুপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পরে। তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যায়। পরে মঞ্জিলার স্বামীর বাড়ী লোকজন তার মরদেহ নিয়ে গিয়ে কবর দেয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করে। খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক ইকবাল পাশা বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের তথ্য ও হাসপাতালের তথ্যে সন্দেহজনক হওয়ায় লাশ থানায় আনা হয়। আজ শুক্রবার (১৮ অক্টোবর) সকালে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার
অক্টোবর ১৮, ২০২৪


































