গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী কোচের সাথে মাইক্রোবাসের ধাক্কায় নারী ও শিশুসহ ৮জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জের ফাসিতলা নামকস্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে। এতে মাইক্রোবাসের নারী ও শিশু সহ ৮যাত্রী গুরুত আহত হয়েছেন। আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে রংপুরমুখি হানিফ পরিবহনের একটি কোচকে পিছন থেকে একটি মাইক্রোবাস একই দিকে যাওয়ার সময় সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের কর্মকর্তা মোফজ্জর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহতদের গোবিন্দগঞ্জ সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমন্ত্রণ/এজি
গোবিন্দগঞ্জে কোচের সাথে মাইক্রোবাসের ধাক্কায় নারী ও শিশুসহ ৮জন আহত
মার্চ ১৯, ২০২৬


































