গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক, গোবিন্দগঞ্জ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আবু বক্কর ও হোসাইন মিয়া নামে সাতবছরের দুই শিশু মারা গেছে। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাতানা বালুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আবু বক্কর ওই গ্রামের বুলু মিয়ার ছেলে এবং হোসাইন ফুলবাড়ী ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে। হোসাইনের বাবা-মা গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করায় তাকে সাতানা বালুয়া গ্রামে তার নানা আবু হানিফের বাড়ীতে রাখা হয়েছিল।
পারিবারিক সুত্রে জানা গেছে দুপরে বাড়ীর পাশের করতোয়া নদীর বন্যার পানিতে সঙ্গীদের সাথে গোসল করতে নেমে আবু বক্কর ও হোসাইন নিখোঁজ হয়। পরে স্বজনরা পানিতে খোঁজাখুঁজি করে মরদেহ দুইটি উদ্ধার করেন।
গোবিন্দগঞ্জ থানার এসআই জহুরুল ইসলাম বলেন, পরিবারের দাবির প্রেক্ষিতে গণ্যমাণ্য ব্যক্তিদের উপস্থিতে সুরতহাল শেষে লাশ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সাত বছরের দুই শিশুর মৃত্যু
সেপ্টেম্বর ৩০, ২০২৪
































