কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুর শহরের ঘাসিপাড়াস্থ ঐতিহ্যবাহী স্বাস্থ্যসেবা প্রদানের প্রতিষ্ঠান এফপিএবি দিনাজপুর শাখা কার্যালয়ের দ্বিতীয় তলায় মঙ্গলবার (২৩ জুন) “মেডিসিন কর্ণার” এর উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে কর্ণারের উদ্বোধন করেছেন এফপিএবি’র জাতীয় নির্বাহী কমিটির সভাপতি হারুন-অর-রশিদ এবং এফপিএবি’র নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ডা. নুরুল্লøাহ আওয়াল।
উদ্বোধনের পূর্বে এফপিএবি দিনাজপুর শাখার এ্যাড. এম ফয়জুর রহমান মিলনায়তনে শাখার সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর শাখার সভাপতি এ্যাড. তহসিনা আখতার দিপলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফপিএবি’র জাতীয় নির্বাহী কমিটির সভাপতি হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফপিএবি’র নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ডা. নুরুল্লাহ আওয়াল। স্বাগত বক্তব্য ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন এফপিএবি দিনাজপুর শাখার জেলা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সামাদ, কেন্দ্রীয় শাখার প্রোগ্রাম অফিসার কামরুজ্জামান জুয়েল, জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক মো. নাজমুল হুদা। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর শাখার সাবেক সভাপতি মো. নাজমুল হক, কোষাধ্যক্ষ অভিজিৎ রানা, রংপুর এফপিএবি শাখার সভাপতি মিসেস শারমীন আনাম, সাবেক সভাপতি শহিদুল আলম তুহিন, বগুড়া এফপিএবি শাখার সভাপতি লায়ন মোঃ আতিকুর রহমান। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বক্তব্য রাখেন আরএসপি জান্নাতুন রেশমী, রবিউল আলম, মঞ্জিলা বেগম, খালেদা বেগম, মিলিটপ্পো, সেলিনা বেগম, সুফিয়া বেগম, ইয়ুথ কাউন্সিলর মো. মুরাদ, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. খাদিমুল ইসলাম।
প্রধান অতিথি জাতীয় নির্বাহী কমিটির সভাপতি হারুন-অর-রশিদ বলেন, কিছু সমস্যার কারণে ঐতিহ্যবাহী এফপিএবি পিছিয়ে গিয়েছিল। বর্তমানে আমরা সকল সংকট কাটিয়ে নতুন আঙ্গীকে স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু করেছি। আপনাদের সহযোগিতা পেলে এফপিএবিকে একটি মডেল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সক্ষম হবো।
আমন্ত্রণ/এজি
এফপিএবি দিনাজপুর শাখা কার্যালয়ে ‘মেডিসিন কর্ণার’ উদ্বোধন
জুন ২৮, ২০২৬
































