গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক, গোবিন্দগঞ্জ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আলোচনা সভা অনুুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২ অক্টোবর) বিকেলে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল মিয়া। উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রভাষক দীপক কুমার করের সঞ্চালনায় সভায় বক্তব্য রখেন গোবিন্দগঞ্জ খানার অফিসার ইনচার্জ আ.ফ.ম আছাদুজ্জামান আসাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ডা. আব্দুর রহিম সরকার, উপজেলা বিএনপির আহŸায়ক ফারুক আহমেদ, সদস্য সচিব রেজানুল হাবিব রফিক, পৌর বিএনপি’র আহŸায়ক রবিউল কবির মনু, সদস্য সচিব আবু জাফর লেলিন, পূজা উদযাপন কমিটির সভাপতি তনয় কুমার দেব, সাধারণ সম্পাদক রিমন তালুকদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আশিষ কুমার দাস রন্টু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহŸায়ক কাজল কুমার চাকী প্রমুখ। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে নানা ধরণের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা
অক্টোবর ২, ২০২৪































