আতিউর রহমান, বিরল (দিনাজপুর) :
দিনাজপুরের বিরলে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবাস উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম, থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর, সমাজসেবা অফিসার আনিছুর রহমান, উপজেলা সহকারী স্যাটেলমেন্ট অফিসার নিরঞ্জন রায়, শহরগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান ওয়াহেদ আলী, আজিমপুর ইউনিয়ন চেয়ারম্যান লিটন মিয়া প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
গণহত্যা দিবসে বিরলে আলোচনা সভা অনুষ্ঠিত
মার্চ ২৫, ২০২৫
































