মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
রোটারী ক্লাব অব দিনাজপুরের উদ্যোগে আজ শনিবার (৩ অক্টোবর) চিরিরবন্দর উপজেলার ৮নং সাইতারা ইউনিয়নের অন্তর্গত খোচনা রামকৃষ্ণ আশ্রম স্কুলের দুস্থ, অসহায় শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও সকালের নাস্তা বিতরণ করা হয়েছে।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান এ্যাডভোকেট হুসনা-উল- আসমা’র সভাপতিত্বে ও সেক্রেটারী রোটারিয়ান প্রফেসর ড. শাহাদাত হোসেন খান লিখনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর জোনের ডেপুটি কো-অর্ডিনেটর ও রোটারী ক্লাব অব লালমনিরহাট’ এর পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান হাবিবুর রহমান, ক্লাবের ট্রেজারার ড. আফরীণ আকতার বেলী, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান রনজিত কুমার সিংহ, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান দিব্যেন্দু ভৌমিক কাজল, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান শেখ নূর এ আলম সদস্য এডভোকেট মো. ওয়ারিস উল ইসলাম অলি প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ মহেন্দ্রসহ স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, খোচনা রামকৃষ্ণ আশ্রম স্কুলের শতাধিক দুস্থ, অসহায় শিশুদের শিক্ষা উপকরণ হিসেবে পেন্সিল, কলম, স্কেল, রাবার সহ সকালের নাস্তা কলা, ডিম, পাউরুটি, কেক, লাড্ডু বিতরণ করা হয়েছে।
আমন্ত্রণ/এজি
খোচনা রামকৃষ্ণ আশ্রম স্কুলের দুস্থ শিশুদের মাঝে শিক্ষা উপকরণসহ শুকনো খাবার বিতরণ
অক্টোবর ৩, ২০২৬
































