বগুড়া ব্যুরো :
মহান জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন হওয়ায় জেলা ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে আনন্দ মিছিলটি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় গিয়ে শেষ হয়।
এসময় সমাপনী বক্তব্য রাখেন, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের নির্যাতন-নিপীড়নের পর বগুড়াবাসীর উন্নয়ন ও শিক্ষার জন্য যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকারের প্রতি বগুড়াবাসী, সাধারণ শিক্ষার্থী এবং বগুড়া জেলা ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তিনি আশা প্রকাশ করেন, বগুড়া বিশ্ববিদ্যালয় চালু হলে উত্তরবঙ্গের উচ্চশিক্ষার প্রসার এবং শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে।
বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদনের মাধ্যমে বগুড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়েছে। তিনি দাবি জানান, নবগঠিত বিশ্ববিদ্যালয়ের নাম তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া-এর নামে নামকরণ করা হোক।
মিছিল শুরুর আগে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় বক্তব্য দেন বগুড়া জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামস ইসলাম সাগর, সিনিয়র সহ-সভাপতি মামুদুর রহমান সাঞ্জার এবং বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বগুড়া জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু আসাদ সিদ্দিকী রাকিব।
এছাড়া বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মামুদুর রহমান সানজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু আসাদ সিদ্দিকী রাকিব, সাংগঠনিক সম্পাদক শামস ইসলাম সাগর। এসময় বগুড়া জেলা ছাত্রদলের ২৮টি ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
খালেদা জিয়ার নামে বগুড়া বিশ্ববিদ্যালয় নামকরণের দাবি -বগুড়ায় ছাত্রদলের আনন্দ মিছিল
জুলাই ২১, ২০২৬
































