কাশী কুমার দাশ, দিনাজপুর :
মহারাজা স্কুল মাঠ প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এবারও ১০তম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের শেষ সেমিফাইনাল ম্যাচ খেলতে মাঠে নামে দিপু ট্রেডার্স ঠাকুরগাঁও বনাম মুন্সিপাড়া ওয়ারিয়ার্স দিনাজপুর।
খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক শাহ মো. মমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ বিশিষ্ট ক্রীড়া সংগঠক জাহিদুর রহমান হাবিব ও জেলা ক্রীড়া দলের খেলোয়াড় ও বিশিষ্ট রেফারী মো. পল্লব। জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবব ও জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফুটবল টুর্নামেন্ট উপ-কমিটির আহবায়ক সৈয়দ শপু আহমেদ ও সদস্য সচিব হুমায়ুন কবির আপেল।
প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক শাহ মো. মমিনুল ইসলাম বলেন, খেলাধুলায় ভরপুর জেলা মোদের দিনাজপুর-এই শ্লোগানকে আমরা বাস্তব করতে চাই। আমাদের সন্তানদের সুস্থ মানসিকতা এবং খেলাধুলায় চর্চার জন্য মাঠমুখী করতে হবে। আমরা চাই প্রতি বছর রেহাতুল ইসলাম খোকা এই টুর্নামেন্ট চালিয়ে যাবেন। আমরা এবং দর্শকরা তার পাশে থাকব। খেলা টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক রেহাতুল ইসলাম খোকা বলেন, বাবা হাড়ানোর দুঃখ্য আমি বুঝি এবং যাদের বাবা নেই তারা বুঝে। আমি নতুন প্রজন্মমের সন্তানদের বলতে চাই বাবা-মায়ের সেবা যতœ করবে এবং তাদের কথামত চলবে তাহলেই তোমাদের আগামীতে সুন্দর জীবন গড়ে উঠবে। খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক পৌরসভার প্যানেল চেয়ারম্যান রেহাতুল ইসলাম খোকাসহ সম্মানীত অতিথিবৃন্দ।
পরিচালনা করেন রেফারী রেফারী টিআই সানি, কৃষ্ণ চাকমা ও ব্রজেন ও খেলার সার্বিক তত্ত¡াধায়নে ছিলেন রেজা চৌধুরী ও মো. নাসিম।
আগামী ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৩টায় ফাইনাল খেলা খেলতে নামবেন দিপু ট্রেডার্স ঠাকুরগাঁও বনাম মুন্সিপাড়া ওয়ারিয়ার্স, দিনাজপুর।
আমন্ত্রণ/এসিজি
কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে মুন্সিপাড়া ওয়ারিয়ার্স দিনাজপুর জয়ী
সেপ্টেম্বর ৭, ২০২৫
































