বগুড়া ব্যুরো :
সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড) তৈরির অভিযোগে বগুড়ায় অভিযান চালিয়ে আট জনকে আটক করেছে যৌথবাহিনী। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটককৃতরা হলেন, মিলু কম্পিউটারের কর্মচারী বগুড়া শহরতলির সাবগ্রাম এলাকার মমতাজ উদ্দিনের ছেলে সেলিম রেজা (৫২), ফুলবাড়ী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে নবীন হোসেন (২৭), বৃন্দাবনপাড়া এলাকার মমতাজ হোসেনের ছেলে আশরাফ হোসেন (৫৫), লতিফপুর কলোনী এলাকার মৃত আবুল কাশেম মন্ডলের ছেলে রাজু হোসেন (৫০), শামিম গ্রাফিক্স এর কর্মচারি সদরের সাবগ্রাম এলাকার মমতাজ মিয়ার ছেলে সেলিম মিয়া (৫২), শহরের বাদুরতলার মোজাম্মেল হকের ছেলে মিজানুর রহমান (৩৬), সদরের ফাঁপোড় এলাকার বেলাল হোসেনের ছেলে নাহিদ ইসলাম (১৮), মজনু স্ক্রীন প্রিন্ট এর কর্মচারি কাহালুর পাইকড় এলাকার আমির হোসেনের ছেলে মজনু মিয়া (৩০) এবং সদরের নিশিন্দারার আব্দুল মজিদের ছেলে মো. মামুন (৩০)।
আইএসপিআর জানায়, গত বুধবার (৮ জানুয়ারি) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী বগুড়া সদরে শাপলা একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভুয়া সামরিক পরিচয়পত্র তৈরির অভিযোগে কয়েকটি প্রিন্টিংয়ের দোকান থেকে আট জনকে আটক করা হয়। এ সময় ভুয়া পরিচয়পত্র তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ, বিশেষ প্রিন্টার ও স্ক্যানারসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে আটকরা। পরে তাদেরকে বগুড়া সদর থানায় সোর্পদ করা হয়েছে।
যেকোনো পরিচয়পত্র/আইডি কার্ড জালিয়াতি একটি দÐনীয় অপরাধ। এ ধরনের অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে আইএসপিআর।
বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন জানান আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
<div style='text-align: center;'> <h2 style='color: #ff0000; font-size: 16px; margin: 0;'>বগুড়ায় সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড তৈরি, আটক ৮</h2> <h1 style='color: black; margin: 0;'>কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার ও স্ক্যানারসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি জব্দ</h1>
জানুয়ারি ৯, ২০২৫
































