মো. সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী, ঠাকুরগাঁও প্রতিনিধি,
ঠাকুরগাঁও আইনজীবী সমিতির ও প্রবীন আইনজীবী আব্দুল করিম বার্ধক্যজনিত জটিলতায় সোমবার দিবাগত রাতে টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্টের সিএমএইচে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮২ বছর।
তিনি জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতিও ছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুইছেলে, দুইমেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল বুধবার সকাল ১১ টায় ঠাকুরগাঁও জজ কোর্ট প্রাঙ্গণে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদে তাঁর গ্রামের বাড়িতে যোহর নামাজের পর দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাখদুম সাব্বির মৃদুল।পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহীদের জানাজা ও দাফনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আমন্ত্রণ/এজি
এডভোকেট আব্দুল করিম আর নেই
জানুয়ারি ৬, ২০২৬
































