গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জ’র উদ্যোগে আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে সার্ভিস প্রোগ্রামের আওতায় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উপজেলার কাটাখালী বালুয়াহাটে এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জ’র সার্ভিস প্রোগ্রামের আওতায় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট এপে. মনমোহন সরকার, অতীত সভাপতি ও ন্যাশনাল অফিশিয়াল যথাক্রমে এপে. কাজী আসাদুজ্জামান উল্লাস এবং আরিফুর রহমান বাবলু, আইপিপি এপে. রফিকুল ইসলাম অপু, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. আতিকুর রহমান আতিক, সার্ভিস ডিরেক্টর এপে. নুরন্নবী আকন্দ লাজু, ফ্লোর মেম্বার এপে. শামীম আহম্মেদ প্রমুখ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
গোবিন্দগঞ্জে এপেক্স ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
জানুয়ারি ৬, ২০২৬
































