মো. নুর ইসলাম, দিনাজপুর :
দিনাজপুর উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের উদ্যোগে আজ বৃৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের ডিপ্লোমা-ইন-টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা-ইন- ইঞ্জিনিয়ারিং ২০১৪-২৫ সেশনের ১৬ তম ব্যাচের ১ম পর্বের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপশহর টেক্সটাইল ইন্সটিটিউটের অধ্যক্ষ তোফায়েল আহমেদ নাবিলের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. ওয়াদুদ মন্ডল, দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আতিকুর রহমান প্রধান, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান ননটেক আনোয়ার আল সাদাদ, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তৈয়ব আলী দুলাল, সাবেক অধ্যক্ষ নুর জাহান বেগম, দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউট এর জুনিয়র ইন্সট্রাক্টর নূরে আলম সিদ্দিকী প্রমুখ।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন উপশহর টেক্সটাইল ইন্সটিটিউটের চিফ ইন্সট্রাক্টর মো. শাহনেওয়াজ তালুকদার।
আমন্ত্রণ/এসিজি
উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের ১৬ তম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস নবীন বরণ অনুষ্ঠিত
সেপ্টেম্বর ২৬, ২০২৪
































