আসতারুল আলম, দিনাজপুর :
আসন্ন ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে সতর্কতামূলক লাল পতাকা স্থাপন এবং সড়কের দুই পাশের বিভিন্ন সাইনবোর্ড দৃশ্যমান করতে অবাঞ্ছিত গাছপালা কর্তনের যৌথ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
আজ শুক্রবার (২২ মে) সকাল ৯টা থেকে এ কার্যক্রম শুরু হয়।দিনাজপুর বিআরটিএ, নিরাপদ সড়ক চাই (নিসচা) এবং বিআরটিসি’র যৌথ উদ্যোগে কার্যক্রম টি পরিচালিত হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাজপুর বিআরটিএ এর ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম এবং সহকারী ইন্সপেক্টর মো মুসা।
এছাড়া উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) দিনাজপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান ও জাকির হোসেন এবং কার্যকরী সদস্য মোঃ আসতারুল আলমএবং বিআরটিসির কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, ঈদকে সামনে রেখে মহাসড়কে যান চলাচল বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা এড়াতে সচেতনতামূলক এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে সেখানে লাল পতাকা স্থাপন এবং সড়ক নির্দেশনামূলক সাইনগুলো পরিষ্কার ও দৃশ্যমান করার মাধ্যমে চালকদের সতর্ক করার চেষ্টা করা হচ্ছে।
আমন্ত্রণ/এজি
ঈদযাত্রা নিরাপদ করতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে যৌথ কার্যক্রম পরিচালিত
মে ২২, ২০২৬
































