শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
আগামী ৩১ আগস্ট বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে মহিলা সমাবেশ সফল করার লক্ষ্যে বুধবার (২৭ আগস্ট) দুপুরে সৈয়দপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব কাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের মহিলা বিষয়ক সম্পাদক মীম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান তারা প্রমুখ।
প্রস্তুতি সভায় আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে মহিলাদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রতিটি ঘরে ঘরে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের ছালাম পৌঁছে দেওয়ার অনুরোধ জানানো হয়।
আমন্ত্রণ/এসিজি
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মহিলাদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান
আগস্ট ২৭, ২০২৫


































