নবাবগঞ্জ প্রতিবেদক :
দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য পৃথক মন্ত্রণালয়, ভূমি কমিশন গঠন ও নিরাপত্তা নিশ্চিতসহ ১৬ দফা দাবিতে সোমবার (১২ আগস্ট) দুপুরে র্যালীসহ মানববন্ধন করেছেন উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষ।
আদিবাসী শিক্ষার্থীদের ব্যানারে উপজেলা পরিষদ সম্মুখ সড়কে আয়োজিত মানববন্ধনে সুমন মার্ক হেম্ব্রম, সিলডেস্টার রুবেল মুর্মু, ফিলিমন হেম্ব্রম তাদের দাবি সমুহু তুলে ধরেন। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে ১৬ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন। এর আগে উপজেলা সদরে একটি র্যালী বের করা হয়।ম
আমন্ত্রণ/এসিজি
আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতিসহ ১৬ দফা দাবিতে নবাবগঞ্জে মানববন্ধন
আগস্ট ১২, ২০২৪
































