মো. ইউসুফ আলী, দিনাজপুর :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব(পঞ্চগড় বোদা উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার এবং ঠাকুরগাঁও সদর উপজেলার সাবেক এসিল্যান্ড,) ও দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি নিবাসী মোঃ সারোয়ার আলম এর ছোট ভাই(তৃতীয় নাম্বার) মরহুম জাহাঙ্গীর আলম (৪৮) এর কুলখানি উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২০ ডিসেম্বর) বাদ আছর বালুয়াডাঙ্গা দোতলা জামে মসজিদে (মুসল্লী-পুরুষদের) এবং মরহুমের নিজ বাসভবনে (মহিলাদের) জন্য পৃথক পৃথকভাবে এ আয়োজন করা হয়।
কুলখানি উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমের বড় ভাই বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম, সরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ,দিগন্ত শিল্পীগোষ্ঠীর কর্মকর্তা ও সদস্য বৃন্দ, দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলরবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,ব্যবসায়ী বৃন্দ,সমাজসেবক, আইনজীবী,গণ্যমান্য ব্যক্তিবর্গ,চাউলিয়াপট্টি মহল্লাসহ আশেপাশের বিভিন্ন মহল্লার মুসল্লী বৃন্দ,সামাজিক- সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, স্থানীয় মুসল্লীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত পৌনে একটায় চেকআপ হাসপাতালে জাহাঙ্গীর আলম ইন্তেকাল করেন।
মৃত কালে তিনি মা, স্ত্রী, ১ শিশু পুত্র, তিন ভাই ও দুই বোন সহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। মরহুম জাহাঙ্গীর আলম দীর্ঘদিন দৈনিক আজকের প্রতিভা ও দৈনিক উত্তরবাংলা পত্রিকায় কর্মরত ছিলেন। পরে তিনি অবসর নেন এবং নিজেই নিজ বাড়ির সামনে জাহাঙ্গীর স্টোর নামে ব্যবসাপ্রতিষ্ঠান চালিয়ে আসছিলেন।
আমন্ত্রণ/এসিজি
অতিরিক্ত সচিব সারোয়ার আলমের ছোট ভাই জাহাঙ্গীর আলমের কুলখানি উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
ডিসেম্বর ২০, ২০২৪
































