প্লাবন শুভ :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ তমালের আহবানে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে তাঁর অফিস কক্ষে আজ বুধবার (২ অক্টোবর) দুপুর ১২ টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিতে হয়েছে।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ তমালের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মো. নবিউল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, ফুলবাড়ী পৌর বিএনপি’র সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মো. আবুল বাসার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুর্তুজা শাহ অস্টিন, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর সাবেক ফুলবাড়ী উপজেলা আমির মো. মঞ্জুরুল কাদের বাবু, ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. হাবিবুর রহমান, পৌর জামায়াতে ইসলামীর আমির ডা. মো. জাকারিয়া, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. ছামেদুল ইসলাম মাস্টার, ফুলবাড় উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ধীমান চন্দ্র সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মো. শামীম হোসেন, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি সাংবাদিক মো. রজব আলী, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি প্লাবন শুভ প্রমুখ।
সভায় উপস্থিত ব্যক্তিবর্গ অতিতের মতোই এবারও অত্যন্ত সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এজন্য সকলেই সার্বিক সহযোগিতা প্রদান করবেন পূজা আয়োজকদের সহ স্থানীয় প্রশাসনকে। তবে অতিতের মতো এবারও এখানে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে সকলেই আশাব্যক্ত করেন। কারণ এখানে অতিতের মতোই এখনও সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান রয়েছে।এই সম্প্রীতিকে অটুট রাখতে হবে বলেও সকলে মত ব্যক্ত করেন।
উল্লেখ্য, এ বছর ফুলবাড়ী উপজেলায় ৫৮ টি মন্ডপে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এজন্য প্রত্যেকটি মন্ডপে সার্বিক নিরাপত্তাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ইউএনও’র সাথে বিভিন্ন সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
অক্টোবর ২, ২০২৪
































