আামন্ত্রণ প্রতিবেদক, দিনাজপুর :
ধূমপান ও তামাক জাত দ্রব্য ব্যবহারের সকল ক্ষতিকারক দিকগুলো তুলে ধরে এর প্রতিকারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আহŸান জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নূরে এ আলম।
আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষ্যে ধূমপান ও তামাক জাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন আইন -২০০৫ বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নূরে এ আলম বলেন, জেলা ও উপজেলায় তামাক বিরোধী নিয়মিত মোবাইল কোট পরিচালনা করতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞ দ্বারা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্টানগুলাতে শিক্ষার্থীদের সমাবেশে তামাকজাত দ্রব্য ব্যবহারে কুফল সম্পর্কে অবহিত করা।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জানে আলম বলেন, জেলায় কৃষকরা যেন তামাক চাষে উৎসাহিত না হয় এ বিষয়টি কৃষি সম্প্রসাণ বিভাগ মনিটরিং করবেন। বাস শ্রমিক,কৃষি শ্রমিকদের নিয়ে সচেতনতামুলক মতবিনিময় করতে হবে। তামাকের ক্ষতিকর দিক গুলো তুলে ধরে মাইকিং,ভিডিও প্রদর্শন করে প্রচার প্রচারনা চালাতে হবে।
সভায় জেলা সিভিল সার্জন ডা. বোরহানুল ইসলাম সিদ্দিকী, পরমানু চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডাঃ বি কে বোস, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক মো. শহিদুল মান্নাফ কবীর, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক রওনক উল ইসলাম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম নবী দুলাল, সিনিয়র স্বাস্থ্য কর্মকতা সাইফুল ইসলাম প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি


































